বাংলাদেশ থেকে ওয়েব হোস্টিং কিনতে আন্তর্জাতিক কার্ড লাগবে না। Hostingsubidha-তে আপনি টাকায় (BDT) বিকাশ বা নগদ দিয়ে পেমেন্ট করতে পারবেন। প্ল্যান বাছাই থেকে cPanel লগইন পর্যন্ত পুরো প্রক্রিয়াটা নিচে দেওয়া হলো।
১. সঠিক প্ল্যান বাছাই করুন
- এক বা কয়েকটি ওয়েবসাইট — ওয়েব হোস্টিং (B1–B5), মাত্র ৳150/মাস থেকে।
- ওয়ার্ডপ্রেস সাইট বা ব্লগ — WordPress Hosting।
- অনেকগুলো ওয়েবসাইট — Premium Hosting (২৫–৫০০টি সাইট)।
- ক্লায়েন্টদের কাছে হোস্টিং বিক্রি — Reseller Hosting।
২. অর্ডার করুন
- যে প্ল্যান চান তার Buy Plan বাটনে ক্লিক করুন।
- ডোমেইন বাছাই করুন — নতুন ডোমেইন রেজিস্টার, ট্রান্সফার, অথবা আপনার আগের ডোমেইন ব্যবহার।
- কার্ট চেক করুন। কারেন্সি BDT আছে কিনা দেখুন। প্রযোজ্য হলে প্রোমো কোড
NEX2026দিন। - নাম, ইমেইল আর মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলুন (আগে থেকে থাকলে লগইন করুন)।
- পেমেন্ট মেথড হিসেবে বিকাশ (বা নগদ) বাছাই করে অর্ডার সম্পন্ন করুন।
৩. বিকাশে ইনভয়েস পেমেন্ট করুন
চেকআউটের পর আপনার ক্লায়েন্ট এরিয়াতে একটি ইনভয়েস তৈরি হবে। ইনভয়েসে দেখানো বিকাশ পেমেন্টের নির্দেশনা অনুযায়ী টাকা পরিশোধ করুন। পেমেন্ট কনফার্ম হলে ইনভয়েস Paid দেখাবে।
৪. cPanel লগইন পান
সার্ভিস চালু হলে ইমেইলে cPanel-এর তথ্য পাবেন। Client Area → Services থেকেও সরাসরি cPanel খুলতে পারবেন। এরপর দেখুন: cPanel-এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করার নিয়ম।
ছোট প্রশ্নোত্তর
- মাসিক পেমেন্ট করা যায়? হ্যাঁ — সব প্ল্যানের মাসিক দাম দেওয়া আছে।
- রিফান্ড আছে? শেয়ার্ড হোস্টিংয়ে ৭ দিনের মানি-ব্যাক গ্যারান্টি — রিফান্ড পলিসি দেখুন।
- আর কোন পেমেন্ট মেথড? পেমেন্ট মেথড পেজে সব দেখুন।
Hostingsubidha-তে ওয়েবসাইট চালু করুন
LiteSpeed + NVMe হোস্টিং ৳150/মাস থেকে — বিকাশ, নগদে পেমেন্ট।
প্ল্যান দেখুন


