রিসেলার হোস্টিং দিয়ে সার্ভার না কিনেই নিজের ব্র্যান্ডে হোস্টিং বিক্রি করা যায়। আপনি WHM প্যানেল পাবেন, ক্লায়েন্টদের জন্য আলাদা cPanel অ্যাকাউন্ট খুলবেন আর নিজের দাম ঠিক করবেন।
কীভাবে কাজ করে
- WHM — রিসেলার হিসেবে আপনার প্যানেল, এখান থেকে প্যাকেজ আর cPanel অ্যাকাউন্ট তৈরি করবেন।
- cPanel — আপনার ক্লায়েন্টরা এখানে লগইন করে নিজের ওয়েবসাইট, ইমেইল আর ডাটাবেজ চালাবে।
- মাস্টার রিসেলার প্ল্যানে আপনি অন্যদের কাছেও রিসেলার অ্যাকাউন্ট বিক্রি করতে পারবেন।
১. প্ল্যান বাছাই করুন
| প্ল্যান | cPanel অ্যাকাউন্ট | NVMe স্টোরেজ | দাম/মাস |
|---|---|---|---|
| Reseller R1 | ২৫ | ৫০ GB | ৳৫০০ |
| Reseller R3 | ৪০ | ৮০ GB | ৳৭৫০ |
| Reseller R6 | ৭৫ | ১৫০ GB | ৳১,২৫০ |
সব প্ল্যান দেখুন রিসেলার হোস্টিং পেজে। শুরুতে ছোট প্ল্যান নিন, ক্লায়েন্ট বাড়লে আপগ্রেড করুন।
২. ব্র্যান্ড আর প্রাইভেট নেমসার্ভার
- নিজের ব্র্যান্ডের ডোমেইন কিনুন, যেমন
yourhost.com। ns1.yourhost.comআরns2.yourhost.comনামে চাইল্ড নেমসার্ভার তৈরি করুন — আমাদের টিম সার্ভারের IP দিয়ে দেবে।- ক্লায়েন্টদের এই নেমসার্ভার দিন — তারা আপনার ব্র্যান্ডই দেখবে।
৩. WHMCS দিয়ে বিলিং অটোমেশন
WHMCS অর্ডার, ইনভয়েস, পেমেন্ট আর cPanel অ্যাকাউন্ট তৈরি — সব অটোমেটিক করে। আমাদের রিসেলার প্ল্যানে ফ্রি WHMCS ইন্সটলেশন, জরুরি সেটিংস, ফ্রি HTML হোস্টিং টেমপ্লেট আর পেমেন্ট গেটওয়ে সেটআপে সাহায্য পাবেন।
৪. প্যাকেজ আর দাম
- WHM-এ Packages → Add a Package থেকে ৩–৪টি প্যাকেজ বানান (Starter, Business, Pro)।
- বাংলাদেশের বাজার অনুযায়ী মাসিক আর বাৎসরিক দাম রাখুন, বিকাশ/নগদে পেমেন্ট নিন।
- কিছু রিসোর্স খালি রাখুন, যাতে ক্লায়েন্টকে সহজে আপগ্রেড দিতে পারেন।
৫. ডোমেইনও বিক্রি করুন
আমাদের ডোমেইন রিসেলার প্রোগ্রাম-এ রিসেলার দামে ২৮০+ এক্সটেনশন বিক্রি করতে পারবেন — API আর ফ্রি WHMCS মডিউল সহ।
Hostingsubidha-তে ওয়েবসাইট চালু করুন
LiteSpeed + NVMe হোস্টিং ৳150/মাস থেকে — বিকাশ, নগদে পেমেন্ট।
প্ল্যান দেখুন


